কুষ্টিয়ায় ‘সব রোগের চিকিৎসক’ কবিরাজের কারাদণ্ড

কবিরাজ রকিবুল ইসলাম
কুষ্টিয়ার মিরপুরে রকিবুল ইসলাম (৩০) নামে এক কবিরাজকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জামাল আহমেদ তাকে এই দণ্ড দেন। এর আগে দুপুর ১২টার দিকে ধুবইল ইউনিয়নের গোবিন্দগোনিয়া উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত রকিবুল ইসলাম উপজেলার বহলবাড়িয়া গ্রামের আল্লেক মালিথার ছেলে।

কবিরাজ রকিবুল ইসলামইউএনও এস এম জামাল আহমেদ বলেন, ‘রকিবুল ধুবইল ইউপির গোবিন্দগোনিয়ায় আস্তানা গেড়ে দীর্ঘদিন যাবৎ সব রোগের চিকিৎসা করে আসছিল। তার কোনও চিকিৎসক সনদও নেই। সনদ না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৫৩ ধারায় রকিবুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।’

ধুবইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান মামুন বলেন, ‘গোবিন্দগোনিয়ায় এক কবিরাজ চিকিৎসা দিতেন আমি শুনেছি। তবে, সে কি ধরনের কবিরাজ আমার জানা নেই। ভ্রাম্যমাণ আদালতে তার কারাদণ্ডের বিষয়টিও আমার জানা নেই।’

আরও পড়ুন: গোপালগঞ্জে ভেজাল সেমাই জব্দ, চার ব্যবসায়ীর জরিমানা