নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনার জন্য মালয়েশিয়ায় যায় রফিকুল। সেখানে কন্সট্রাকশন ফার্মে কাজ করতো সে। সোমবার কাজ করার সময় ৩০ তলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হয় রফিকুল। রফিকুলের লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ বলেন, বিষয়টি শুনে খোঁজ নেওয়ার চেষ্টা করছি।