প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন খুবি’র ৬ শিক্ষার্থী

01উচ্চশিক্ষা গ্রহণে মেধার স্বীকৃতিস্বরূপ ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৭ অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। বুধবার (২৫ জুলাই) সকাল ১১টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা মিলনায়তনে এ পদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে স্বর্ণপদক পরিয়ে দেন।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. রাহাত আলী, অ্যাগ্রোটেনোলজি ডিসিপ্লিনের জিনাত সুলতানা, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের আসিফ সারোয়ার, ইংরেজি ডিসিপ্লিনের তুশমিত মেহেরুবা আঁকা, অর্থনীতি ডিসিপ্লিনের তহমিনা ইসলাম এবং ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের শাপলা সিংহ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান উপস্থিত ছিলেন। উপাচার্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ জন মেধাবী শিক্ষার্থীকে তার নিজের এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।