বিজিবির হাতে সোনার বারসহ আটক মহিউদ্দিনযশোরের শার্শা উপজেলার সীমান্ত এলাকা থেকে ৭৩ কেজি ওজনের ৬২৪ পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামের মাঠের মধ্য থেকে ওই সোনার বার উদ্ধার করে বিজিবি। এসময় মহিউদ্দিন নামে এক পাচারকারীকে আটক করা হয়। মহিউদ্দিন শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
উদ্ধার হওয়া ৬২৪ পিস সোনার বারবিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুল পরিমাণ সোনার একটি চালান নিয়ে শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামের মাঠের মধ্য দিয়ে ভারতে যাওয়া হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্য হাবিলদার মুকুল সংগীয় ফোর্স নিয়ে সেখানে অভিযানে যান। ফোর্স নারকেলবাড়িয়া গ্রামের মাঠের মধ্য থেকে মহিউদ্দিন নামে একজন স্বর্ণ পাচারকারীকে ৭৩ কেজি ওজনের ৬২৪ পিস সোনার বারসহ আটক করেন।
শিকারপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া সোনাসহ আটককৃতকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।