আটক পাভেল শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।
ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শহরের আরাপপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি টহল দল।এসময় একটি নাইন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন, ৩ টি হাতবোমা ও ৫৭ পিচ ইয়াবাসহ পাভেলকে আটক করা হয়। পাভেল শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির জন্য অস্ত্রগুলো সংগ্রহ করেছিল।