শৈলকূপা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিতে আলোচনা সভায় বিএনপি, ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশ আজ এক সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে সময় পার করছে। দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। অনতিবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি ও অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।