খুলনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান শেখ জানান, এখন পর্যন্ত কোথাও ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত না হলেও ডেঙ্গু রোগ প্রতিরোধে ১১৬টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। রোগীর জ্বর, মাথা ব্যথা এবং রক্তক্ষরণ হলে পার্শ্ববর্তী স্বাস্থ্য কমপ্লেক্স, হাসপাতাল বা ইউনিয়ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করার পরামর্শ দেওয়া হয়েছে।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ জানান, 'ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি এখানে রয়েছে। নিয়মিত ওষুধ সরবরাহও রয়েছে।'