কালীগঞ্জে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

গ্রেফতারঝিনাইদহের কালীগঞ্জের কলেজ পাড়ার নিজ বাড়ি থেকে একাধিক মামলার আসামি হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার বাসা থেকে তিন রাউন্ড শর্টগানের গুলি, দুটি হাত বোমা ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হাবিবুর পূর্ব কলেজপাড়ার আনসার আলী খার ছেলে।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই জাহিদ হোসেন ফোর্স নিয়ে পূর্ব কলেজপাড়া থেকে হাবিবুরকে গ্রেফতার করে। গ্রেফতার হাবিবুরের বিরুদ্ধে থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে চারটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’