পুলিশ ছেলে জুয়েলকে (২৩) আটক করেছে। নিহত বানু খাতুন উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের আংদিয়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।
এসআই মনোয়ার হোসেন জানান, রবিবার দুপুরে মাদকসেবী ছেলে জুয়েল তার মার কাছে মাদক সেবনের জন্য টাকা চায়। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে জুয়েল ক্ষিপ্ত হয়ে হাতের কাছে থাকা মাটি কাটার কোদাল ও কাঁসতে দিয়ে বানু খাতুনকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে স্থানীয় পিপুলবাড়িয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক জুয়েলকে আটক করেছে। বানু খাতুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদারা খান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছে। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে।