চুয়াডাঙ্গায় নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগজ্ঞে নদী থেকে নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে মিনতি বালা (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিনতি বালা চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় গ্রামের বিনয় পাশার স্ত্রী। রবিবার দুপুরে শহরের ইম্প্যাক্ট হাসপাতালের পিছনে মাথাভাঙ্গা নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রবিবার দুপুরে শহরের ইম্প্যাক্ট হাসপাতালের পেছনে মাথাভাঙ্গা নদীর ঘাটে কয়েকজন গোসল করছিল। এ সময় এক নারীর মরদেহ ভেসে যেতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল থেকে ওই নারীর বিবস্ত্র লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি দেলোয়ার হোসেন খাঁন জানান, ওই নারী মৃগী রোগ ছিল বলে তার পরিবার জানিয়েছে। তিনি বেলা ১১টার দিকে শহরতলীর দৌলতদিয়াড় মাথাভাঙ্গা ব্রিজের নিচে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে দুপুরে তার লাশ উদ্ধার করা হয়েছে।