সভায় জেলা প্রশাসক বলেন, ‘যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুর্গাপূজায় বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন থাকবে। নির্বাচনি তফসিল ঘোষণা হলে কেউ কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে, এদের বিষয়ে সবাইকে সতর্ক থাকাতে হবে।’ ট্রাফিক পুলিশের তৎপরতায় গল্লামারী মোড়ে যানজট কমে আসায় সভায় ধন্যবাদ জানানো হয়। এভাবে নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলোও যানজটমুক্ত রাখতে ট্রাফিক পুলিশকে অনুরোধ জানানো হয়।
পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা নির্বিঘ্নভাবে উদযাপনে পুলিশ বাহিনী সতর্ক থাকবে। রূপসা ব্রিজের ওপর কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে জনসমাগম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মাহিন্দ্রার পেছনের সিটে সবোর্চ্চ তিনজন যাত্রী বহনের দাবি কার্যকর হওয়ায় পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান এসপি।
সভায় আইন-শৃঙ্খলার প্রতিবেদনে জানানো হয়, খুলনা জেলায় গত আগস্ট মাসে ২৫৫টি ও সেপ্টেম্বর মাসে ২৬৩টি মামলা হয়। মহানগরীতে গত আগস্ট মাসে ২২২টি ও সেপ্টেম্বর মাসে ২২৭টি মামলা হয়।
মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা বিষয়ে জানানো হয়, গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন মাদক স্পটে ১২০টি অভিযান পরিচালনা করে ৩০ জন আসামির বিরুদ্ধে ২৮টি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ৪৮টি মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ জন আসামির বিরুদ্ধে ২০টি মামলা করা হয়। ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০ জনকে ২৭ হাজার ৫শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। মাদক সেবন ও গ্রহণের কুফল সম্পর্কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে আলোচনা করা হয়েছে।
পিকচার প্যালেস মোড়ে ফুটপাথ দখল করে রাস্তায় চলাচল বিঘ্নিত হওয়া, ফিটনেসবিহীন পরিবহন চলাচল নিয়ন্ত্রণসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকার বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়া ভেজাল খাদ্যদ্রব্য বাজারজাতকরণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে বলে জানানো হয়।
সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইলিশের আরও খবর:
বাগেরহাটে ১১ হাজার মিটার জাল জব্দ, দুই জনকে জরিমানা
ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে পাবনায় কারেন্ট জাল জব্দ
ইলিশ ধরা নিষিদ্ধ হলেও খাদ্য সহায়তা পাচ্ছেন না কুড়িগ্রামের জেলেরা