কৃষক আশানুর জানান, নিজের বাড়ির পাশে ১৭ শতক জমির ওপর পাঁচ শতক জমিতে পুঁইশাক, বেগুন, মরিচ, কলা ও ওল গাছ লাগিয়েছিলেন তিনি। কিন্তু রাতের আঁধারে কে বা করা তার এসব ফলস কেটে দিয়েছে। এতে তার ৫০ হাজারের বেশি টাকার ক্ষতি হয়েছে।
এই কৃষক বলেন, ‘তিন বছর আগে জমিটি স্থানীয় আলীমের কাছ থেকে কেনা ছিল আমার। গ্রামের এক ব্যক্তির সঙ্গে আমার জমি নিয়ে বিরোধ চলছে। ধারণা করছি, সে এই জমির দখল নিতে শত্রুতা করে এ কাজ করতে পারে।’
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’