খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৮-২০১৯ ইং শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শনিবার (২৭ অক্টোবর)সকাল ১০টায় শুরু হয়েছে। পরীক্ষা বেলা সাড়ে ১২টা শেষ হবে। কুয়েটসহ পাঁচটি প্রতিষ্ঠানে এক সঙ্গে এ পরীক্ষা চলছে। চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১৬টি বিভাগে ১০৬৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১০৭৩০ জন। প্রতি আসনের বিপরীতে দশ জন করে পরীক্ষার্থী রয়েছে।
ভর্তি পরীক্ষা কুয়েট ক্যাম্পাস (১০০০১-১৮৪৮০), টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ (১৮৪৮১-১৯২৩০), এইচএসটিটিআই (১৯২৩১-১৯৫৩০), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বয়েজ (১৯৫৩১-২০১৫০) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মহিলা (২০১৫১-২০৭৩০) এ অনুষ্ঠিত হচ্ছে। কুয়েটের ভর্তি পরীক্ষা উপলক্ষে ট্রাফিক এবং প্রশাসন সতর্ক অবস্থায় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। এ জন্য আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।