এদিকে সকাল থেকে যাত্রীবাহী বাস-মিনিবাসসহ অন্যান্য যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের যাত্রী সাধারণ। তবে বন্দর চ্যানেলে অবস্থানরত বিদেশি জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ স্বাভাবিক ছিল। কিন্তু, সড়ক পথে পরিবহন বন্ধ ও জাহাজে চাহিদানুযায়ী মালামাল সরবরাহও করা সম্ভব হচ্ছে না। এতে বিদেশি জাহাজের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী মেসার্স মায়া এন্টারপ্রাইজের মালিক আহসান হাবিব হাসান।
আহসান হাবিব হাসান বলেন, ‘শনিবার বন্দরে আসা একটি জাহাজে তার মালামাল সরবরাহের কথা, কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে সেই মালামাল না আসায় তিনি তা সময় মতো সরবরাহ করতে পারছেন না। এতে বিদেশি জাহাজ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর ফারুক হাসান বলেন, ‘ধর্মঘটে বন্দরে অভ্যন্তরীণ কাজ স্বাভাবিক চললেও বন্দর থেকে পণ্য পরিবহন না হওয়ায় কিছুটা প্রভাব পড়ছে।’