‘খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সবাইকে আন্তরিক হতে হবে’

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস চুয়াডাঙ্গার জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস বলেছেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিতে সবাইকে আন্তরিক হতে হবে। সচেতন হতে হবে ভোক্তা ও বিক্রেতাকেও। ক্রেতাকে পণ্য কেনার আগে উৎপাদন ও মেয়াদের তারিখ দেখে নিতে হবে। একইভাবে বিক্রেতাকেও এসব ব্যাপারে সতর্ক থেকে ক্রেতাকে সহযোগিতা করতে হবে।’

বুধবার (৩১ অক্টোবর) চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখা এই আয়োজন করে।

অ্যাডভোকেসি সেমিনার অন ফুড সেফটি ইস্যু বিষয়ক এক দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম ও চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ।