গ্রেফতার পলাতক আসামিঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে লিটন মুন্সি (৪৫) নামে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার একতারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার লিটসে একতারপুর গ্রামের বজলুর রহমানের ছেলে।
ওসি ইউনুচ আলী জানান, লিটন মুন্সি নারী ও শিশু নির্যাতন মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে সে পালিয়ে ছিল। শনিবার দিবাগত রাতে একতারপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।