শেখ হেলাল উদ্দিন ও শেখ সারহান নাসের তন্ময়একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তারমধ্যে দুইটি আসনে বাবা ও ছেলে মনোনয়ন পেয়েছেন। আসন দুইটি হলো- বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট ও চিতলমারী) আসনে বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ ( বাগেরহাট সদর ও কচুয়া) আসনে তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়। জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বর্তমান এমপি হাবিবুন নাহার তালুকদার ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি ডা. মোজ্জাম্মেল হোসেন।
মনোনয়ন থেকে বাদ পড়েছেন বাগেরহাট-২ আসনের এমপি মীর শওকাত আলী বাদশা।