মাগুরার দুই আসনে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল





মাগুরামাগুরার-১ ও ২ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ১৪ প্রার্থীর মধ্যে চার জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।
মাগুরা -১ আসনে গণ ফোরামের ডা. মিজানুর রহমান অসম্পূর্ণ মনোনয়নপত্র জমা দেওয়ায় তা বাতিল করা হয়। একাধিক নামের তালিকায় গরমিল ও স্বাক্ষর অস্বীকার করার সত্যতা পাওয়ায় কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি (স্বতন্ত্র) ও অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেনের (স্বতন্ত্র) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যদিকে মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া খন্দকার মেহেদী আল মাসুদের মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় তা বাতিল করা হয়েছে।