চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার থেকে সার্কিটসহ ৬টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আশতলা পাড়ার জামে মসজিদের পাশ থেকে এ বোমাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে আঁশতলা পাড়া জামে মসজিদের পাশের গলির ভেতরে একটি খবরের কাগজের মধ্যে রাখা লাল টেপ দিয়ে জড়ানো কাগজ দেখে তাদের সন্দেহ হয়। এ সময় তারা কাগজটি সরিয়ে এর ভেতর একটি সার্কিটসহ ৬টি বোমা পড়ে থাকতে দেখে।
পরে বিষয়টি জীবননগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থালে পৌঁছে বোমাগুলো উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, মসজিদের পাশে বোমা পাওয়া গেছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে তা উদ্ধার করা হয়। কে বা কারা বোমাগুলো কি কারণে রেখে গেছে তা জানতে অনুসন্ধান চালানো হচ্ছে।