মাগুরায় মুক্তিমঞ্চ একাডেমির যাত্রা শুরু

Magura MuktiMonch 1 picমাগুরায় শিক্ষার মান বাড়াতে মুক্তিমঞ্চ একাডেমির যাত্রা শুরু হয়েছে । মাগুরা সদরের আবালপুর গ্রামে বুধবার (০২ জানুয়ারি) মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের আয়োজনে এক সভাও অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি শওকত আলী। সেখানে বক্তব্য রাখেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আমির হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
মুক্তিমঞ্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিবেশ বিজ্ঞানী প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ (গুল্লু বিশ্বাস) বলেছেন, ‘আমরা শিক্ষার মান বাড়াতে শিশুদের বিনামূল্যে বই, পোশাক ও শিক্ষা প্রদানের কাজ শুরু করেছি । প্রথমে আবালপুরে গ্রামের অর্ধশতাধিক দরিদ্র পরিবারের শিশু এ প্রতিষ্ঠানে শিক্ষালাভ করবে।’
তিনি আরও বলেছেন, ‘ইতোমধ্যে মাগুরার বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডে কম্পিউটার ও গার্মেন্টস কোর্স চালুর আবেদন করেছি। সেটি বাস্তবায়িত হলে হলে আমরা অনেক দূর অগ্রসর হবো।’