প্রশ্নপত্রের সেট কোডে অনিয়ম, দুই শিক্ষক বহিষ্কার

ঝিনাইদহঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্রের সেট কোডে অনিয়ম করায় দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৩ ফেব্রুয়ারি) এসএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে তাদের বহিষ্কার করা হয়।

তারা হলেন- আনোয়ার জাহিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল বারী ও মাসুদুজ্জামান।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান, এসএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে সরকারি বালক বিদ্যালয়ের হলরুমে নিয়ম অমান্য করে একই সেট কোডে এমসিকিউ পরীক্ষা নিচ্ছিলেন দায়িত্বরত দুই শিক্ষক। পরে তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনও সদুত্তর দিতে পারেননি। তাদেরকে এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।