বেনাপোলে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ী আটক করেছে বিজিবি। শুক্রবার (১ মার্চ) বেলা দেড়টার দিকে তাদের আটক করা হয়। বেনাপোল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেন।
আটককৃতরা হলো– বেনাপোল বন্দর থানার ছোট আঁচড়া গ্রামের আফসার আলীর ছেলে আব্দুর রশিদ (২৬) ও বেদে বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে মিনার বিশ্বাস (২৩)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপনে সংবাদ পেয়ে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রশিদ ও মিনার বিশ্বাসকে আটক করা হয়।