ওসি মো. সোলেমান হোসেন মোল্লা জানান, বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধ গুরুত্বর আহত হন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে দুপুরের দিকে তার মৃত্যু হয়। লাশটি মর্গে রাখা আছে। তবে এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।