গৃহবধূর পরিবার জানায়, শালিখা উপজেলায় মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যার পর, স্বামীর দোকানে যাচ্ছিল ওই গৃহবধূ। পথিমধ্যে দুর্জয় (২০) তাকে জোর করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে থাকে। একপর্যায়ে গৃহবধূ দৌড়ে পালাতে সক্ষম হয়। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে, পুলিশ দুর্জয়কে রাত ১০টার দিকে আটক করে। দুর্জয় নিকট আত্মীয় ও স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতার সহযোগিতায় বিষয়টি সমঝোতার জন্য গৃহবধূর পরিবারের ওপর চাপ সৃষ্টি করে। তবে এ ঘটনা ঊর্ধ্বতন পুলিশ কর্মর্তাদের অবহিত করা হলে, ওই গৃহবধূর পরিবারকে মামলার ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তারা।
শালিখা পুলিশ ফাঁড়ির এসআই মো. হোসেন আল মাহবুব বলেন, ‘দুর্জয়কে আটক করা হয়েছে। তবে মামলা না করার জন্য ওই গৃহবধূর পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে কিনা জানি না।’
মাগুরার সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করতে বলেছি। মামলার বিষয়ে কেউ চাপ সৃষ্টি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছি।’