শিশুটির মা রিয়া বেগম জানান, দুপুর ১২টার দিকে বাড়ির উঠানে রাফি কাঁচের মার্বেল নিয়ে খেলছিল। খেলতে খেলতে একটি বল মুখে দিলে তার গলায় আটকে যায়। বিষয়টি লক্ষ করে পরিবারের লোকজন তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরাত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই রাফি মারা গেছে।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান জানান, শিশুটির শ্বাসনালীতে কাচের মার্বেলটি আটকে যাওয়া, সে শ্বাস নিতে পারছিল না। ফলে দম বন্ধ হয়ে সে মারা গেছে।