কুষ্টিয়ায় উদ্ধার হওয়া কচ্ছপ নদীতে অবমুক্ত

উদ্ধার কচ্ছপটি অবমুক্ত করা হয়কুষ্টিয়ার কুমারখালী বাজার থেকে উদ্ধার হওয়া একটি বিলুপ্ত প্রজাতির কচ্ছপ গড়াই নদীতে অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে কচ্ছপটি অবমুক্ত করা হয়। এটির ওজন প্রায় ১৫ কেজি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিক বলেন, ‘উদ্ধার হওয়া কচ্ছপটি বিলুপ্ত প্রায় প্রজাতির। এই প্রজাতির কচ্ছপের চেয়ে দ্বিগুণ বড় হয়।’

কুমারখালী থানার ওসি একে এম মিজানুর রহমান জানান, শনিবার সকালে কয়েকজন পুলিশ সদস্য কুমারখালী বাজারে কেনাকাটা করতে যান। তখন পুলিশ তাদের দেখে এক ব্যক্তি একটি বস্তা রেখে পালিয়ে যান। বস্তার মধ্যে একটি কচ্ছপ পাওয়া যায়। উদ্ধারের পর কচ্ছপটিকে থানার চৌবাচ্চাতে সংরক্ষণ করা হয়। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করে তার উপস্থিতিতে গড়াই নদীতে কচ্ছপটি অবমুক্ত করা হয়।