শোক দিবস ও ডেঙ্গু থেকে মুক্তি পেতে যশোরে ঈদের জামাতে দোয়া


যশোরে ঈদের জামাতবৃষ্টির মধ্যে যশোরে বেশিরভাগ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় আদায় করেছেন মুসল্লিরা। তবে, কেন্দ্রীয় ঈদগাহের পুরোটা ত্রিপল আচ্ছাদিত হওয়ায় সেখানে নামাজ আদায় করতে কোনও সমস্যা হয়নি।

সোমবার (১২ আগস্ট) সকাল সোয়া ৮টায় কেন্দ্রীয় ঈদগাহে যশোরের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহের প্রধান ইমাম মাওলানা ইয়াসিন আলী এতে ইমামতি করেন।

নামাজ শেষে মোনাজাতে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত এবং ডেঙ্গুতে  আক্রান্তদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ, পৌরমেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাধারণ মানুষ নামাজে অংশ নেন।