ডেঙ্গুতে খুলনায় আরও একজনের মৃত্যু

খুলনাখুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী (৪৫) নামের একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। শনিবার (৩১ আগস্ট) বেলা দেড়টার দিকে তিন মারা যান।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আ‌বা‌সিক ফি‌জি‌সিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, খুলনার তেরখাদা উপজেলার বাসিন্দা শিল্পী শুক্রবার (৩০ আগস্ট) খুমেক হাসপাতালে ভর্তি হন। শিল্পী ডেঙ্গু হেমোরেজিকে আক্রান্ত ছিলেন। এ নিয়ে খুলনায় ৭ জন ডেঙ্গুত আক্রান্ত মারা গেলেন।