গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার আনন্দ মোহন সাহা জানান, রহিমা সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবারই সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি মারা যান। তার স্বামী বাকিবিল্লাহও ডেঙ্গুতে আক্রান্ত। স্ত্রীর মৃত্যুর পর তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, এ নিয়ে খুলনায় এ পর্যন্ত আট জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯২১ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন।