শনিবার রাতে ক্লাবপাড়ায় গিয়ে দেখা যায়, কোথাও কোনও হৈহুল্লোড় নেই। ক্লাবগুলোর প্রধান ফটকে তালা ঝুলছে। তবে পুলিশ ও র্যাবের টহল ছিল চোখে পড়ার মতো।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবির ইতোমধ্যেই ঘোষণা করেছেন, জুয়া ও মাদকের বিষয়ে কোনও আপস নেই। যেখানেই এ ধরনের খবর মিলবে সেখানেই অভিযান চলবে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম বাহার বুলবুল বলেন, ‘ক্লাবপাড়ায় সতর্কতা জারি করে মনিটরিং জোরদার করা হয়েছে। রাতে ক্লাবপাড়ায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।’
উল্লেখ্য, ২০১৭ সালে র্যাব-পুলিশের আলাদা দু’টি অভিযানে খুলনার ক্লাবে মাদক ও জুয়ার ভয়াবহ চিত্র নজরে আসে।
ক্রীড়া সংশ্লিষ্টদের দাবি এ বিষয়ে কঠোর ব্যবস্থা ও নিয়ন্ত্রণ জরুরি। তা না হলে মাদক ও জুয়া ক্লাবপাড়া থেকে সব জায়গায় ছড়িয়ে পড়বে।
আরও পড়ুন...
খুলনার ক্লাবগুলোকে পুলিশের সতর্কতা