নিখোঁজের ৬ দিন পর ঝিনাইদহে মহেশপুর উপজেলা থেকে রিতু খাতুন নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার ডাকাতিয়া গ্রামের মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রিতু খাতুন ডাকাতিয়া গ্রামের আব্দুর সবুরের মেয়ে ও একই উপজেলার পদ্মরাজপুর গ্রামের মোমিন তরফদারে ছেলে সাগর হোসেনের স্ত্রী।
এ তথ্য নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) আতিক হাসান বলেন, ‘আজ (বুধবার) সকালে ডাকাতিয়া গ্রামের একটি হলুদ ক্ষেতে গলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরিবারের লোকজন এসে রিতুর পরিচয় শনাক্ত করেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। গত ৩১ অক্টোবর রিতু তার শ্বশুরবাড়ি পদ্মরাজপুর গ্রামে যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।’