নড়াইলে নসিমনের ধাক্কায় ছাত্রলীগের সাবেক নেতা নিহত

 

গোলাম সাকলাইন প্রত্যয় নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা এসএম সুলতান গেট এলাকায় নসিমনের ধাক্কায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম সাকলাইন প্রত্যয় (২২) নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যয় নড়াইল শহরের আলাদাতপুরের গোলাম মোস্তফা মোল্যা এবং নড়াইল সরকারি উচ্চ (বালক) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা সুলতানার ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর সড়কের এসএম সুলতান গেট এলাকায় একটি নসিমন মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী প্রত্যয়কে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।