খাদ্যে বিষক্রিয়ায় ৭ গরুর মৃত্যু



নওগাঁনওগাঁর পোরশায় খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক খামারির ৭টি গরু মারা গেছে। শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে ঘটনাটি ঘটে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গরুর মালিক আফজাল হোসেন বলেন, ‘কয়েক মাস আগে বাণিজ্যিকভাবে ১৫টি গরু কিনে বাড়িতেই খামার শুরু করি। শুক্রবার বিকালে গরুগুলোকে খৈইল ভেজানো পানি খাওয়ানো হয়েছিল। পানি খাওয়ার পর গরুগুলো কাঁপতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই একে একে ৭টি গরু মৃত্যু হয়।’

ওসি শাহিনুর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার কারণেই গরুগুলো মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।’