খুলনায় করোনা আইসোলেশন ইউনিটে শিশুর মৃত্যু

খুমেক হাসপাতালের আইসোলেশন ইউিনটখুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তির ৭ ঘণ্টার পর একটি শিশু মারা গেছে। রাফাত নামের শিশুটির বয়স ৬ মাস।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান,  রাফাতকে নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৩টায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা পর্যালোচনায় করোনা সন্দেহ হয়। এরপর ওইদিন বিকাল ৫টার দিকে তাকে করোনা আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য খুমেকের ল্যাবে পাঠানো হয়েছে। শিশুটি নিউমো‌নিয়ায় আক্রান্ত হওয়ার কারণে জ্বর, সর্দি, কাশি সবই ছিল। এখন পরীক্ষায় বোঝা যাবে সে করোনা পজিটিভ ছিল কিনা।

প্রসঙ্গত, এখন পর্যন্ত খুলনায় জ্বর, সর্দি, কাশি নিয়ে ৬ জন মারা গেছে। এদের মধ্যে ৫ জন করোনা আক্রান্ত ছিলেন না।