তিনি জানান, ফাতেমা নামের শিশুটিকে গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পাতলা পায়খানা নিয়ে এই হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। পরে শ্বাসকষ্ট বাড়লে শিশু ওয়ার্ড থেকে রাত ১০টার দিকে তাকে করোনা আইসোলেশনে রেফার্ড করা হয়। খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি মারা যায়।
এই চিকিৎসক আরও জানান, মৃত শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, খুলনায় গত ১৯ মার্চ প্রথম করোনা উপসর্গ নিয়ে একজন মারা যান। সেই থেকে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১৩ জনের মত্যু হলো। আর খুলনা জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। এর মধ্যে তিন জন চিকিৎসক এবং একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন। করোনা আক্রান্ত তিন জন চিকিৎসককে ঢাকায় পাঠানো হয়েছে। আর একজন মারা গেছেন।