শুক্রবার (৮ মে) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ২৮টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এরমধ্যে পাঁচ জন করোনা শনাক্ত হন। এছাড়া গতকাল সন্ধ্যায় কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে একজন করোনা শনাক্ত হয়েছেন বলে প্রতিবেদন আসে।
তিনি আরও জানান, শনাক্তদের মধ্যে আলমডাঙ্গার এক পুলিশ সদস্য ও সদর হাসপাতালের দুই জন সিনিয়র স্টাফ নার্স এবং দামুড়হুদার তিন জন রয়েছেন।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ইতালিফেরত এক যুবক শনাক্ত হন। তার বাড়ি আলমডাঙ্গায়, তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।