অসহায় কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতাকর্মীরা

কৃষকের ধন কেটে দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরাকরোনারভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শ্রমিক সংকটে হতদরিদ্র কৃষকের জমির ধান কেটে দিচ্ছেন নড়াইল জেলা যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টার দিকে নড়াইল পৌর এলাকার ধোপাখোলা গ্রামের কৃষক কমলেশ বাগচীর ৬০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

এতে অংশ নেন—জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি গাউসুল আযম মাসুম, নড়াইল পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়াজিন লিটু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন তুহিন, যুবলীগ নেতা জাহিদুল ইসলাম লিটন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর শিকদার, জেলা যুবলীগ সদস্য আনুর মোহাম্মদ আনু, জেলা যুবলীগের তথ্য সেল সমন্বয়ক মোহাম্মদ হাদিউজ্জামান, যুবলীগ নেতা জুবায়ের মোহাম্মদ আরজু, সোহেল রানা, মো. রানা হামিদ, এসএম রিফায়েত হোসেন, সরদার আসাবুর রহমান, খুরশীদ আলম, শরিফুল ইসলাম শান্ত, সবুজ শিকদার, ইমরুল কায়েস, রিপন মোল্যা, জামাল উদ্দিন ফকির, মুন্সী মাহফুজুর রহমান প্রমুখ।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গাউসুল আযম মাসুম বলেন, 'আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে কৃষকদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবার সকাল থেকে যুবলীগের ২০ জন নেতাকর্মী একজন কৃষকের ধান কাটা শুরু করি। যখন কোনও অসহায় দরিদ্র কৃষক ধান কাটতে শ্রমিক পাবেন না, আমরা তাদের ধান কেটে দেবো।'