মুজিবনগরের উপজেলা চেয়ারম্যান ও এক ইউপি চেয়ারম্যানের করোনা

উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস এবং মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুমেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস এবং মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) রাতে পাওয়া রিপোর্টে এই তথ্য জানায় জেলা স্বাস্থ্য অধিদফতর। আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৭ জন, গাংনীর পাঁচ জন ও মুজিবনগরের তিন জন। জেলায় এই পর্যন্ত সর্বমোট দুই হাজার ৯৫০টি নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে পজিটিভ এসছে ৩৮৬টি, মৃত্যু হয়েছে ১০ জনের, সুস্থ হয়েছেন ১৭৮ জন, ট্রান্সফার্ড হয়েছেন ২৯ জন।
বর্তমানে আক্রান্ত ১৭১ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সদর উপজেলায় ৯৩ জন, গাংনীর ৫৭ জন এবং মুজিবনগরের ২১ জন রয়েছেন।