মিথ্যা মামলা করায় বাদীর দুই বছরের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০

নেত্রকোনার কলমাকান্দায় এক ব্যক্তির বিরুদ্ধে মেয়েকে অপহরণ ও গুমের অভিযোগে মামলা করেছিলেন মজিবুর রহমান (৫৫)। ওই মামলায় গ্রেফতার হয়ে প্রায় ৯ মাস কারাগারে ছিলেন খোকন মিয়া (৪৫)। পরে মজিবুর রহমানের মেয়ে নিজেই বাড়িতে ফিরে এসে জানান, তাকে কেউ অপহরণ করেনি।

এরপর ওই মামলায় খোকন মিয়া আদালত থেকে খালাস পান। মিথ্যা মামলা করার অভিযোগে মজিবুরের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী খোকন মিয়া। মামলায় এবার সেই মজিবুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান কলমাকান্দা উপজেলার গনিয়াগাঁও এলাকার বাসিন্দা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় দেন। একই সঙ্গে মজিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি নুরুল কবীর রুবেল।

মামলার নথি ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২১ জানুয়ারি মজিবুর রহমান একই গ্রামের খোকন মিয়ার বিরুদ্ধে মেয়েকে অপহরণ করে গুম করার অভিযোগে কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ খোকন মিয়াকে গ্রেফতার করে রিমান্ডে নেয়। পরে তিনি প্রায় ৯ মাস কারাগারে ছিলেন।

এরপর মজিবুর রহমানের মেয়ে নিজেই বাড়িতে ফিরে আসেন। তিনি জানান, সৎ মায়ের সঙ্গে রাগ করে তিনি ঢাকায় চলে গিয়েছিলেন। সেখানে তিনি কাজ করছিলেন। তাকে কেউ অপহরণ করেনি বলেও জানান তিনি। পরে ওই মামলায় ২০২৩ সালের ৬ মে খোকন মিয়া আদালত থেকে খালাস পান। এরপর মিথ্যা মামলা করার অভিযোগে মজিবুর রহমানের বিরুদ্ধে ২০২৫ সালের ৭ জানুয়ারি আদালতে মামলা করেন খোকন মিয়া। ছয় জন সাক্ষীর সাক্ষ্য শেষে গতকাল বুধবার বিকালে মজিবুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
একরাতে একসঙ্গে ১৮ থানায় অভিযান, আটক ৬২৪ জন
‘অস্ত্র বানান, মার্ডার হলে আমি দেখবো’ বলা সেই চেয়ারম্যানকে শোকজ
ঢাকার হোটেলে ঘোড়ার মাংস পাঠানো ৯ জন আটক, সঙ্গে সঙ্গে কারাদণ্ড
সর্বশেষ খবর
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত