অবৈধভাবে বালু উত্তোলন: দুই জনকে আড়াই লাখ টাকা জরিমানা

20200826_185724-768x580 (1)যশোরের শার্শার বসন্তপুরে ও নিজামপুর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শাহিন আলম (৪০) ও খিদির আলী (৪৫) নামে দুই ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ আগস্ট) বিকালে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি পুলিশের পাঁচ জন সদস্য নিয়ে এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি জানান, আমাদের কাছে গোপন খবর আসে শার্শা উপজেলার বসন্তপুরের শাহিন এবং নিজামপুর গ্রামের ইকোপার্ক এলাকার খিদির আলী অবৈধভাবে বালু উত্তোলন করছে। যা ফসল ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

পরে সেখানে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তিদের থেকে আদায়কৃত অর্থ সরকারের রাজস্ব খাতে জমা করা হয়েছে।