আইসিপি, বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান এনে সাদিপুর গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছেন। সংবাদ পেয়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, দৌলতপুর ও ধান্যখোলা সীমান্তের মাঠের মধ্য থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধার করা গাঁজা ও ফেনসিডিলের চালান যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে জানান উভয় ক্যাম্পের কমান্ডার।