মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ

121000034_336367520924326_4539135461855989783_nকুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক আবাসিক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে উঠেছে। সোমবার (৫ অক্টোবর) বিকালে মিরপুর থানায় ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর বাবা মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পোড়াদহ ইউনিয়নের সিরাজুল উলুম মরিয়ম নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদের (৪২) ওই ছাত্রীকে রবিবার (৪ অক্টোবর) বিকাল ৫টার দিকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করার পর রুমে পাঠিয়ে দেয়। একই দিন রাত ৮টার দিকে আবারও ওই ছাত্রীকে ডেকে নিয়ে পুনরায় ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতে ওই ছাত্রীকে হুমকি দেওয়া হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, নির্যাতনের শিকার ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।