এদিকে আগুনের ঘটনায় মোংলা ইপিজেড কর্তৃপক্ষের ডেপুটি ম্যানেজার মো. জহিরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ইপিজেড কর্তৃপক্ষের জি এম মাহাবুব আলম সিদ্দিক।
কমিটির অন্য সদস্যরা হলেন-ইপিজেডের সহকারী ম্যানেজার মো. মনিরুল হাসান সোহান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. হাবিবুর রহমান, তপন কুমার মণ্ডল (যান্ত্রিক) ও সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. সাখাওয়াত হোসেন। তাদের দেওয়া তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জি এম মাহাবুব আলম সিদ্দিক।
তবে অগ্নিকাণ্ডের ঘটনায় চাইনিজদের ওই সুতার কারখানায় কি পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত, সোমবার (২৮ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ওই কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তুলার গোডাউনে আগুন লাগায় সে আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘসময় বেগ পেতে হয়েছে বলে জানা গেছে।