করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু খুলনা বিভাগে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে রয়েছে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ৪ জন, ঢাকা বিভাগে ৩ জন, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে একজন করে রোগী মারা যান।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো করোনাভাইরাস সম্পর্কিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী সাত জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জন এবং বেসরকারি হাসপাতালে তিন জন মারা যান।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত, ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়। এরপর থেকে গত ২১ মে পর্যন্ত যায় ১২ হাজার ৩১০ জন। এর মধ্যে সর্বোচ্চ ৭ হাজার ৮৭ জনের মৃত্যু হয় ঢাকা বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ২ হাজার ৩২০ জন চট্টগ্রাম বিভাগে। আর এখন পর্যন্ত খুলনা বিভাগে ৭৪৮ জনের মৃত্যু হয়েছে।