যশোরের এক হাসপাতালেই ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এরা সবাই যশোর জেনারেল হাসপাতালে মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ২৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬৮৮টি নমুনা পরীক্ষায় ২৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১২ জন। এদের মধ্যে তিনজন করোনা আক্রান্ত এবং অপর ৯ জন করোনা উপসর্গে মারা যান। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১৪৯ জন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, হাসপাতালে করোনা রোগীর চাপ বেড়েছে। সেক্ষেত্রে ডাক্তার ও নার্স সংকট রয়েছে। গত ২৮ ঘণ্টায় জেনারেল হসপিটালে তিনজন করোনা ও ৯ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।