করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনায় ও পাঁচ জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সোমবার (০৯ আগস্ট) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন এ তথ্য জানান।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৫১১টি নমুনা পরীক্ষায় ১৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৫৯ শতাংশ।
ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৬৮ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১১৭ জন করোনায় আক্রান্ত এবং ৫১ জনের উপসর্গ নিয়ে ভর্তি আছেন।