খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬১২ জনের। শুক্রবার (১৩ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিভাগে করোনায় ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু ও ৭৮৬ জনের শনাক্তের খবর পাওয়া যায়।
সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় পাঁচ জন, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় তিন জন করে, যশোর ও মাগুরায় দুই জন করে এবং নড়াইল ও মেহেরপুরে এক জন করে মারা গেছেন।
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট এক লাখ তিন হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন দুই হাজার ৭৭০ জন। আর ৮৪ হাজার ৫৪০ জন সুস্থ হয়েছেন।