চুয়াডাঙ্গার সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে পিরোজখালী গ্রামে জোবেদা খাতুন ( ৪৫) নামের এক নারীকে দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে ছেলে মুকুল হোসেন।
শনিবার (১৩ নভেম্বর) বিকালে পিরোজখালী গ্রামের কাজিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদা খাতুন ওই এলাকার আসান আলীর স্ত্রী।
পুলিশ জনায়, মুকুল দীর্ঘদিন ধরেই পারিবারিক ছোটখাটো ঘটনায় মাকে মারধর করতো। শনিবার বিকালে পারিবারিক বিষয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ছেলে মুকুলের। এক পর্যায়ে মুকুল ধারালো দা দিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলে নিহত হন জোবেদা খাতুন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে মুকুলকে আটক করা হয়েছে।’