চুয়াডাঙ্গায় স্বর্ণের বারসহ আটক ২

চুয়াডাঙ্গায় পাঁচটি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের রেলবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের কামরুল হাসান জুয়েল (৩৫) ও মো. আরিফ (৫০)।

পুলিশ জানায়, ফরিদপুর থেকে প্রাইভেটকারে স্বর্ণের চালান নিয়ে একটি চক্র দর্শনার দিকে যাচ্ছে—এমন তথ্য পেয়ে রেলবাজার এলাকার পুরাতন স্টেডিয়াম মোড়ে ওঁৎ পেতে থাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি করা হয়। তল্লাশিতে প্রাইভেকারের দরজা থেকে উদ্ধার করা হয় স্কচটেপে মোড়ানো পাঁচটি স্বর্ণের বার।

অভিযান শেষে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন সাংবাদিকদের জানান, ‌পাঁচটি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করা হয়েছে। এগুলোর ওজন কিংবা মূল্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।