কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৪৮) নামের এক কৃষককে নিজ ঘরে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ জুন) রাত ১টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
রবিউল একই এলাকার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (১৮ জুন) রাত ১টার দিকে বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় দৃর্বৃত্তরা রবিউলের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। এসময় স্তউপস্থিত হন। গুরুতর আহত অবস্থায় রবিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, রাতের কোনও এক সময় রবিউলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা রবিউলকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।